আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আবারও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আবারও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।


বাজার পর্যালোচনায় জানা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১০.৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১.৫০ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মাধ্যমে ১৫ ফেব্রুয়ারির পর ডিএসইতে আবারও হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।


ডিএসইতে লেনদেন বৃদ্ধি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, বাজারকে সব সময় বাজারের নিয়মে চলতে দিতে হবে। এখানে সূচক বাড়বে কমবে, একইভাবে লেনদেনও কমবেশি হবে। তবে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেয়ার বাজারে সূচক ও লেনদেন বাড়লেই হুজুগে শেয়ার কেনাবেচা করা যাবে না। জেনেবুঝে শেয়ারে বিনিয়োগ করতে হবে। অর্থনীতির এই অধ্যাপক বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গ্রোথ সেক্টরের ভালো কোম্পানি, ভালো ব্যবস্থাপনা, কোম্পানির ভালো আয়ের পাশাপাশি ভালো লভ্যাংশ দেয়—এমন কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। তাহলে শেয়ার ব্যবসায় ভালো করা যাবে।

উল্লেখ্য, শেয়ার বাজারে টানা দরপতন রোধে সর্বশেষ গত ২৪ এপ্রিল শেয়ারের দাম কমার নতুন সীমা বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, এক দিনে কোনো কোম্পানির শেয়ারের মূল্য সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এর চেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত