আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুদানে অসহযোগ আন্দোলনের ডাক

সুদানে অসহযোগ আন্দোলনের ডাক

বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর হামলায় অর্ধশতাধিক নিহতের পর অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সুদানের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের জোট। রোববার থেকে শুরু হওয়া এই অসহযোগ আন্দোলন বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

অন্তর্বর্তী সামরিক কাউন্সিল (টিএমসি) ও আন্দোলনকারীদের মধ্যস্থতার দায়িত্ব পালনকারী তিন বিরোধী নেতাকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এই অসহযোগের ডাক দেওয়া হয়েছে। এই তিনজন টিএমসির সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়া আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকের পর শুক্রবার বিরোধী দলের মোহাম্মদ এসমাতকে এবং শনিবার বিদ্রোহী এসপিএলএম-এন গ্রুপের নেতা ইসমাইল জালাম ও তার মুখপাত্র মুবারক আর্দলকে গ্রেপ্তার করা হয়।

টিএমসির পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, রক্তপাতের পর সামরিক বাহিনীকে আর বিশ্বাস করা যায়  না।

এক বিবৃতিতে আন্দোলনকারীদের মূল সংগঠন সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ) বলেছে, ‘রোববার থেকে অসহযোগ শুরু হবে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে বেসামরিক সরকার যখন ঘোষণা করবে তখনই এর শেষ হবে।’

এতে আরো বলা হয়েছে, ‘অসহযোগ হবে শান্তিপূর্ণ যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মারণাস্ত্রকে পরাস্ত করতে সক্ষম হবে।’

প্রসঙ্গত, গত এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুতের পর সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে টিএমসি। বেসামরিক সরকারের দাবিতে এপ্রিল থেকেই রাজধানী খার্তুমে প্রতিরক্ষা দপ্তরের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে সোমবার বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতে ৬১ জন নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত