আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভূমধ্যসাগরে ভাসছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী

ভূমধ্যসাগরে ভাসছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী

তিউনিসিয়া কর্তৃপক্ষ দেশটির কূলে ভিড়তে না দেয়ায় ৬৪ জন বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী বহনকারী একটি উদ্ধারকারী নৌকা ১২ দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছে।

মঙ্গলবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট এই তথ্য জানায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

মিশরের উদ্ধারকারী নৌকাটি এসব অভিবাসীকে তিউনিসিয়ার জলসীমা থেকে উদ্ধার করে। নৌকাটি তিউনিসিয়ার উপকূলীয় শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

দেশটির মেদিনাইন শহরের কর্তৃপক্ষ জানায়, শহরটিতে অভিবাসীর সংখ্যা মাত্রাতিরিক্ত হয়ে যাওয়া তারা তাদেরকে আশ্রয় দিতে পারবে না।

দেশটির একটি সরকারি সূত্র জানায়, এসব অভিবাসী খাবার খেতে এবং চিকিৎসা সহায়তা নিতে চাচ্ছে না। তারা ইউরোপের যাওয়ার অনুমতি দাবি করেছে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মংগি স্লিম জানান, চিকিৎসকরা এসব অভিবাসীকে চিকিৎসা সহায়তা দিতে নৌকায় পৌঁছালে তারা বারবার কোনও ধরনের সহায়তা না নেয়ার কথা জানান।

সাগরে ১২ দিন কাটানোর পর তাদের অবস্থা এখন আশঙ্কাজনক বলে সংবাদ সংস্থাটিকে জানান রেড ক্রিসেন্টের এই কর্মকর্তা।

লিবিয়া থেকে রওনা হওয়া এসব অভিবাসীর মধ্যে ৬৪ জন বাংলাদেশি ছাড়া মরক্কো, সুদান ও মিশরের নাগরিক আছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

আফ্রিকার অভিবাসীরা সাধারণত মানবপাচারকারীদেরকে অর্থ দিয়ে লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়।

এসব অভিবাসীর অনেকেই ইতালি কর্তৃপক্ষ এবং লিবিয়ার কোস্টগার্ডের সদস্যদের হাতে ধরা পড়ে। গত মাসে ভূমধ্যসাগরে কমপক্ষে ৬৫ জন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত