আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পরমাণু সমঝোতা লঙ্ঘন করলো ইরান

পরমাণু সমঝোতা লঙ্ঘন করলো ইরান

দ্বিতীয়বারের মতো পরমাণু  চুক্তির লঙ্ঘন করলো ইরান। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে পরমাণু সমৃদ্ধকরণের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল তা অতিক্রমের ঘোষণা দিয়ে রোববার এ লঙ্ঘন শুরু করলো দেশটি।

ইরানের পরমাণু সমঝোতার মধ্যস্থতাকারী আব্বাস আগাঘচি রোববার জানিয়েছেন, তেহরান ৫ শতাংশ পরমাণু সমৃদ্ধ করবে। চুক্তিতে এর সীমা ৩ দশমিক ৬৭ শতাংশ বেঁধে দেওয়া হয়েছিল।

তিনি জানিয়েছেন, প্রতি ৬০ দিন অন্তর ইরান সমৃদ্ধকরণের মাত্রা ৫ শতাংশ করে বাড়াবে। পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা দেশগুলো যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ না নিলে তেহরান এ সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তবে এরই মধ্যে কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকবে বলেও জানান আগাঘচি।

তিনি আরো জানান, চুক্তির লঙ্ঘন না করতে ইরান অনেক বেশি কূটনৈতিক ছাড় দিয়েছে। তবে চুক্তিতে যে বাধ্যবাধকতা ছিল তা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় সরকারগুলো।

গত সপ্তাহে ইরান প্রথম পরমাণু সমঝোতা লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করে। ওই সময় তারা জানিয়েছিল, চু্ক্তিতে কম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল সেটি তারা অতিক্রম করতে শুরু করেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত বছর নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপরই ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে তা এড়াতে উপায় বের করতে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যকে ৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছিল ইরান। তবে ওই সময়ের মধ্যে দেশগুলো কোনো সমাধান বের করতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত