আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ডেথ সার্টিফিকেটও পাচ্ছে না কাশ্মীরিরা

ডেথ সার্টিফিকেটও পাচ্ছে না কাশ্মীরিরা

৩৭০ ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সাথে চলছে লাঠিপেটা। এসব ঘটনায় গত ১ মাসে বেশ কয়েকজন কাশ্মীরির মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও যাদের মৃত্যু হচ্ছে তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না হাসপাতাল থেকে। কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণেই কাশ্মীরের কোনো হাসপাতাল নিহতেদের ডেথ সার্টিফিকেট দিতে পারছে না।

মাথায় জখম নিয়ে শ্রীনগরের ‘শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ (এসকেআইএমএস)-এ ভর্তি ছিল সৌরার আসরার আহমেদ খান (১৭)। ডাক্তাররা জানিয়েছেন, মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তার পরেও বাঁচানো যায়নি আসরারকে।

বুধবার ভোরে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় কবরস্থানে বিশেষ নিরাপত্তায় পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে দাফনও হয়। কিন্তু হাসপাতাল থেকে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। পুরনো কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় কার্ফু জারি করে পুলিশ ভ্যানে দেহ নিয়ে যাওয়া হয় কবরস্তানে। পরিবারকে বলে দেওয়া হয়, সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না।

কিন্তু কী ভাবে জখম হয়েছিল একাদশ শ্রেণির ছাত্র আসরার? স্থানীয়রা জানাচ্ছেন, ৫ অগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়, আর তার পরের দিন সৌরায় বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন মানুষ। কেউ পাথর ছোড়েনি, আগুন দেয়নি। শুধুই স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। নিরাপত্তা বাহিনী হঠাৎই কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। কাঁদানে গ্যাসের একটা গোলা খুব কাছ থেকে মাথায় লাগার পরে লুটিয়ে পড়ে আসরার। তবে স্থানীয়দের এই দাবি মানছে না প্রশাসন।

সেনা বাহিনীর ১৫ নম্বর কোরের জিওসি-র সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মুনির খান বলেন, ৪ অগস্টের পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কোথাও কোনো অসামরিক নাগরিক মারা যাননি। আমি নিশ্চিত, বিক্ষোভকারীদের ছোড়া ইটেই জখম হয়েছিল আসরার।

ডাক্তাররা অবশ্য জনান্তিকে বলছেন, কাঁদানে গ্যাসের গোলার ঘায়ে আসরারের মাথার একটা দিক থেঁতলে গিয়েছিল। তবে প্রশাসনের নির্দেশে তার পরিবারকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি।

আসরারের দেহ নিয়ে যাতে বিক্ষোভ না-হয়, তার জন্য পুরনো কাশ্মীরের একটা বড় এলাকা জুড়ে এ দিন কার্ফু জারি করা হয়। এলাকায় ঢোকার সব রাস্তায় চেকপোস্ট বসানো হয়। বাইরের লোক এবং সাংবাদিকদের ওই এলাকায় ঢোকা নিষিদ্ধ করা হয়।

আসরারের ভাই শাকির খান বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমরা বিপদ বাড়াতে চাই না। এখনও ওরা দেহ কেড়ে নিতে পারে। ও মারা গিয়েছে ,আত্মীয়রা অনেকেই জানে না।

শেয়ার করুন

পাঠকের মতামত