আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাজ্যে আজ ভোট

যুক্তরাজ্যে আজ ভোট

যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ। গত পাঁচ বছরের মধ্যে এটি দেশটিতে তৃতীয় দফা সাধারণ নির্বাচন। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের প্রশ্নে প্রায় তিন বছর ধরে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্যই গত দু'বছরের মধ্যে দেশটিতে এ নিয়ে তৃতীয় দফা ভোট হতে চলেছে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। একই আশা করছে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি। আর ব্রেক্সিটের পরিবর্তে তাদের নানা ধরনেরর রাষ্ট্রীয় কল্যাণমূলক কর্মসূচিকেই তাদের প্রচারণায় প্রাধান্য দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে শুরু হবে ভোটগ্রহণ। নির্ধারিত সময়েই খুলে দেয়া হবে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্থ আয়ারল্যান্ডের ৬৫০টি ভোটকেন্দ্র খুলে দেয়া হবে। একটানা ভোট চলবে রাত ১০টা পর্যন্ত।

শুক্রবার সকাল নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে মোট বৈধ ভোটার হচ্ছেন সাড়ে ৪ কোটি। আর তাদের ভোটেই নির্বাচিত হবেন হাউস অব কমন্সের সাড়ে ৬শ এমপি।

তবে এই নির্বাচনের পরই নির্বিঘ্নে ব্রেক্সিট সম্পন্ন হবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। কেননা ব্রেক্সিটকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে নজিরবিহীন তিক্ততা, বৈরিতা এবং বিভক্তি তৈরি হয়েছে। এই বিভেদ দূর করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসাটাই এখন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ।

ব্রেক্সিট ব্রিটেনের সমাজ ও অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলেও ধারণা করা হচ্ছে। তবে ব্রেক্সিটের বিরোধিতাকারীরা বলছেন, এর পরিণতিতে যুক্তরাজ্য ভেঙে যেতে পারে। কেননা স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ব্রেক্সিটের বিরুদ্ধে জোর জনমত আছে।

অন্য দিকে ব্রেক্সিটের প্রতিক্রিয়া পড়বে ইউরোপিয়ান ইউনিয়নের ওপরও। অনেকের মতে ইইউর ঐক্যও হুমকির মুখে পড়তে পারে। এক কথায় এটি গোটা ইউরোপেই অনেক সুদূর প্রসারী পরিবর্তন আসতে পারে। আর এগুলো সবই ঘটতে পারে ব্রেক্সিটের কারণে।

শেয়ার করুন

পাঠকের মতামত