আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় বিজেপির ছাত্র সংগঠন

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় বিজেপির ছাত্র সংগঠন


ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সদস্যরা জড়িত বলে অভিযোগ উঠেছে। সোমবার তাদের লাঠি হাতে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার।

সম্প্রতি হোস্টেল ফি বৃদ্ধি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ফি কমানোর দাবিতে ধর্মঘটও ডেকেছিল বাম ছাত্র সংগঠনগুলো। রোববার বিকেলে ধর্মঘট আহ্বানকারী বাম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এবিভিপির নেতা-কর্মীদের হাতাহাতি হয়। সন্ধ্যার পর অর্ধশত মুশোখধারী ক্যাম্পাসে ঢুকে চালায় হামলা। ছাত্র সংগঠনগুলোর নেতাদের দাবি, প্রশাসন ও পুলিশের মদদে এবিভিপি কর্মীরাই এই হামলা চালিয়েছে।

হামলার ঘটনায় গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে একাধিক ছবি সামনে এসেছে। এগুলোর মধ্যে কিছু ছবিতে এবিভিপির দুই সক্রিয় কর্মীর দেখা মিলেছে। তাণ্ডব শুরু হওয়ার কিছুক্ষণ আগে ওই ছবিগুলি তোলা হয় বলে জানা গেছে। তাতে লাঠি হাতে একটি জটলা দেখা গিয়েছে, যার মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নির্বাহী কমিটির সদস্য বিকাশ প্যাটেল।

দিল্লি পুলিশ যেমন ফাইবার-গ্লাস ব্যাটন ব্যবহার করে, তেমনই একটি ব্যাটন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। বিকাশের কাছ থেকে দু’হাত দূরেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এবিভিপি-র আরেক সদস্য শিব পূজন মণ্ডলকে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্র তিনি।

বিকাশ ও শিব পূজন যে জটলাতে ছিলেন, ছবিতে তাদের প্রত্যেকের হাতেই লাঠি দেখা গিয়েছে। সেগুলি নিয়েই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গিয়েছে তাদের। এমনকি রাতে তাণ্ডবের পর মুখোশধারীরা যখন ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তোলা একটি ভিডিওতে শিবকে দেখা গিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিকাশ ও শিবের কোনো খোঁজ নেই। রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের অ্যাকাউন্টও ডিলিট করে দিয়েছেন তারা। তবে হামলার পরিকল্পনা করতে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবিভিপি সদস্যরা নিজেদের মধ্যে কথা চালাচালি করেছিলেন বলে অভিযোগ, তার স্ক্রিনশটে বিকাশের ফোন নম্বর দেখা গিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত