আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইরানে হামলার প্রস্তুতি! ৬ যুদ্ধ বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানে হামলার প্রস্তুতি! ৬ যুদ্ধ বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের


মার্কিন বিমানবাহিনী ভারত মহাসাগরের গোপন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ছয়টি বি-২২ স্ট্র্যাটোফোর্ট্রেস দূরপাল্লার বোমারু বিমান পাঠিয়েছে।

সিএনএনের প্রতিনিধি বারবারা স্টার সোমবার জানিয়েছে, বোমারু বিমানগুলো ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য নির্দেশ দেয়া হলে তারা প্রস্তুত থাকবে। অজ্ঞাত ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার বরাতে তিনি বলেন, যদিও এই বোমারু বিমান মোতায়নে অভিযানের নির্দেশনা দেয়া হয়েছে বলে কোনো ইঙ্গিত বহন করছে না। এসব বিমানকে এখনই হামলার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে তাও নয়।

এর আগে গত বছর কাতারে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল। সে সময়ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছিল।

কর্মকর্তারা বলছেন, এসব বিমান ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করার উদ্দেশ্য হলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতা থেকে দূরে থাকা।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা শুরু হয়। ইরানও এর কঠিন প্রতিশোধ গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে।  সিএনএন ও আরটি।

শেয়ার করুন

পাঠকের মতামত