আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিমান দুর্ঘটনায় নিহত হলেন সোলেইমানি হত্যার নীল নকশাকারী

বিমান দুর্ঘটনায় নিহত হলেন সোলেইমানি হত্যার নীল নকশাকারী

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বিদেশি শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যার নিখুঁত নীল নকশা করেছিলেন সিআইএর ইরাক, ইরান এবং আফগান মিশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ডি আন্দ্রিয়া। এবার সেই অন্দ্রিয়া নিহত হলেন বিমান দুর্ঘটনায়।

রুশ গোয়েন্দারা বলেন, সোমবার আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশের দেহ ইয়াক জেলায় মার্কিন সামরিক বাহিনীর বিধ্বস্ত নজরদারি বিমানে ছিলেন সিআইএর ইরাক, ইরান এবং আফগান মিশনের প্রধান মাইকেল ডি আন্দ্রিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কমান্ড প্রধান মাইকেল ডি আন্দ্রিয়ার ভ্রাম্যমান ইউনিটের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত গোয়েন্দা প্ল্যাটফর্ম, সব ধরনের সরঞ্জাম এবং নথিসহ মোবাইল কমান্ড কেন্দ্রটি এখন তালেবানের হাতে রয়েছে।

নজরদারি ওই বিমানটিতে আন্দ্রিয়া ছাড়াও সিআইএর আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে রুশ গোয়েন্দারা।

মধ্যপ্রাচ্যে সিআইএর সর্বাধিক পরিচিত কর্মকর্তা ডি আন্দ্রিয়া আয়াতুল্লাহ মাইক নামেও পরিচিত। ২০১৭ সাল থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন পতাকা ব্যবহার করে বেশ কিছু গুপ্তহত্যায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। সোলেইমানি ছাড়াও ইরাকের অন্তত ৩০০ বিক্ষোভকারীকে তার নেতৃত্বে সিআইএর অ্যাজেন্টরা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে আফগানিস্তানের মধ্যাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বোমারু/নর্থরোপ গ্রাম্মান ই-১১এ বিমান নিখোঁজ হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লিগেট এক বিবৃতিতে বলেছেন, বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত