আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

এবার করোনোভাইরাসে ফিলিপাইনে এক জনের মৃত্যু

এবার করোনোভাইরাসে ফিলিপাইনে এক জনের মৃত্যু


এবার করোনোভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে ফিলিপাইনে প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

৪৪ বছর বয়সী ওই চীনা ব্যক্তি হুবেই প্রদেশের উহান শহর থেকে ‌এসেছিলেন। এই শহর থেকেই প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ফিলিপাইনে পৌঁছানোর আগেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

ফিলিপাইনের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ওই ব্যক্তি উহান থেকে হংকং হয়ে ফিলিপাইনে গিয়েছিলেন এবং তার সঙ্গে ৩৮ বছর বয়সী এক চীনা নারী ছিলেন। গত সপ্তাহে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার গুরুতর নিউমোনিয়া দেখা দেয়। লোকটির আগে থেকে স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা ছিল।

ফিলিপাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রবিন্দ্র আবেসিংহে বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে, আমাদের মনে রাখা দরকার, স্থানীয় কেউ মারা যায়নি। এই রোগী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল থেকে এসেছিলেন।’

করোনাভাইরাসে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ হাজার জনেরও বেশি। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ চীন থেকে বিদেশিদের আসা নিষিদ্ধ করেছে এবং তাদের নিজস্ব নাগরিকদের ফিরিয়ে এনে স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা করে রাখছে।

বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সার্সের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। ২০০৩ সালে সার্স ভাইরাস ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল। তবে করোনা ভাইরাসের মৃত্যুর হার সেই তুলনায় কম।

 

শেয়ার করুন

পাঠকের মতামত