আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাড়ি বাড়ি থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে চীনা কর্মকর্তারা

বাড়ি বাড়ি থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে চীনা কর্মকর্তারা


করোনাভাইরাসে চীনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এই প্রদেশেরই উহান শহর থেকে ছড়িয়েছে এই প্রাণঘাতি ভাইরাসটি। সংক্রমণ ঠেকাতে শহরের এক কোটি ৪০ লাখ বাসিন্দার কতজনকে পৃথক করে রাখা হবে কিংবা তাদের কোথায় রাখা হবে তা এখনো অজানা।

উহানের কর্মকর্তারা বাড়ি বাড়ি যেয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। কারো দেহে ভাইরাসের উপস্থিতি থাকার প্রাথমিক তথ্য পাওয়ার পরপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উহানের চাংকিংয়ে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে কোয়ারিন্টিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওই ব্যক্তি হঠাৎ করেই দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছেন। হতচকিত কর্মকর্তারা দ্রুত তার পিছু ধাওয়া করেন।

সাংহাইয়ের কাছাকাছি সুঝৌ এলাকার আরেকটি ভিডিওতে দেখা গেছে, প্রতিরোধক পোশাক পরিহিত কর্মকর্তারা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে তার বাড়ি থেকে টেনেহিচড়ে বের করে আনছেন।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেন্দ্রীয় সরকার উহানের সব সন্দেহভাজন রোগী এবং যাদের সঙ্গে কোয়ারিন্টিনে রাখা ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন সবাইকে কোয়ারিন্টিনে রাখার আদেশ দিয়েছে।

উপপ্রধানমন্ত্রী সান জানিয়েছেন, চার ধরনের লোককে বাধ্যতামূলকভাবে কোয়ারিন্টিন বা সাময়িক অন্তরীণ কেন্দ্রে রাখা হচ্ছে- নিশ্চিতভাবে আক্রান্ত, সন্দেহভাজন ব্যক্তি, আক্রান্ত দুজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন ব্যক্তি এবং যাদের দেহে জ্বর রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত