আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মাল্টায় দুর্নীতির দায়ে অর্ধেক ট্রাফিক পুলিশ গ্রেপ্তার

মাল্টায় দুর্নীতির দায়ে অর্ধেক ট্রাফিক পুলিশ গ্রেপ্তার


দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার অর্ধেকের বেশি ট্রাফিক পুলিশকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া অতিরিক্ত কর্মঘন্টা বা ওভারটাইম , সরকারি জ্বালানি তেল ব্যক্তিগত গাড়িতে ব্যবহারসহ একাধিক অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাল্টার ট্রাফিক পুলিশ ইউনিটের সদস্য সংখ্যা ৫০। এদের মধ্যে ৩০ জন গত তিন বছরে শত শত ঘন্টার ওভারটাইম কাগজে কলমে দেখিয়েছেন। বাস্তবে তারা ওই সময় কোনো দায়িত্ব পালন করেন নি। তাদেরকে পুলিশের ইকোনোমিক ক্রাইমস ইউনিট জিজ্ঞাসাবাদ করছে। কিছু কর্মকর্তা সরকারি কাজের জন্য দেওয়া জ্বালানি তেল ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করেছেন।

অর্ধেকের বেশি কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণে মঙ্গলবার সকালে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা কমে যায়। তাই দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ট্রাফিক পুলিশদের তলব করা হয়।

প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বলেছেন, এটা ভালো যে পুলিশ নিজেই তার লোকবলের বিরুদ্ধে তদন্ত করছে।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত করছে যে আমাদের কার্যক্ষম পুলিশ বাহিনী রয়েছে। এসব তদন্ত যদি অভিযুক্তদের আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার বা তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়, তাহলে সেটাই হবে।’

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ছোট দেশ মাল্টায় সম্প্রতি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আসতে শুরু করেছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত