আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আমি নাম্বার ওয়ান, মোদি দ্বিতীয় : ট্রাম্প

আমি নাম্বার ওয়ান, মোদি দ্বিতীয় : ট্রাম্প

ভারতে আসার জন্য অপেক্ষা করছেন বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতে আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরে শনিবার এক টুইট বার্তায় জানিয়েছেন, ফেসবুক দুনিয়ায় তিনিই নাম্বার ওয়ান আর দ্বিতীয় অবস্থানে তার বন্ধু নরেন্দ্র মোদি।

তিনি টুইটারে লিখেছেন, ‘আমি মনে করি এটা একটা বড় সম্মান। মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নাম্বারে। ভারতের প্রধানমন্ত্রী মোদি রয়েছেন ২ নাম্বারে। প্রকৃতপক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। তাই এ সফরের জন্য আমি প্রহর গুণছি এখন।’

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে দুদিনের সফরে ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি ছাড়াও গুজরাটের আহমেদাবাদে যাবেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সর্বোচ্চ উপায়ে ভারতে স্বাগত জানানো হবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত এমনভাবে স্বাগত জানাবে যে তা চিরদিন মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্প, একথাও বলেছেন মোদি। তিনি টুইটে লেখেন, ‘ভারত আমাদের সম্মানিত অতিথিদের মনে রাখার মতো করে স্বাগত জানাবে। এই সফর একটি বিশেষ সফর এবং এটি ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। দুই দেশের সম্পর্ককে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশ বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে সহযোগিতা করছে। আমাদের দুই জাতির মধ্যে এই দৃঢ় বন্ধুত্ব কেবল আমাদের নাগরিকদের জন্য নয়, সমগ্র বিশ্বকেও অনুপ্রাণিত করেছে।’

ভারত সফরের দ্বিতীয় দিনে সস্ত্রীক ট্রাম্প গুজরাটের আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। মোতেরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে হাজারো মানুষের সামনে বক্তব্য রাখবেন তিনি। অনুষ্ঠানটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ট্রাম্পের সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি। তবে ট্রাম্পের ভারত সফরের মূল উদ্দেশ্য এই বাণিজ্য চুক্তি হলেও দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে যৌথ পদক্ষেপ নেয়াসহ নানা বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত