আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে আগেই জানতেন চীনা প্রেসিডেন্ট

করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে আগেই জানতেন চীনা প্রেসিডেন্ট


ব্যাপক হারে  ছড়িয়ে পড়ার অনেক আগে থেকেই করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের বিষয়টি জানতেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রেসিডেন্টের বিবৃতিতে এমনই ইঙ্গিত মিলেছে।

করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে জিনপিং পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছেন। সম্প্রতি প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি জিনপিংয়ের দেওয়া এক বক্তৃতা শনিবার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে করোনাভাইরাস মোকাবেলায় ৭ জানুয়ারির আগেই নির্দেশনা দিয়েছিলেন জিনপিং। অথচ জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে চীনা কর্মকর্তারা ভাইরাসটির ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন।

৩ ফেব্রুয়ারি জিনপিং বলেছেন,‘মহামারি দ্রুত ছড়িয়ে পড়ায় এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় ২২ জানুয়ারি আমি হুবেই প্রদেশকে ব্যাপক ও কঠোরভাবে লোক প্রবেশ বন্ধের সুস্পষ্ট অনুরোধ জানিয়েছিলাম।’

এর আগে ৭ জানুয়ারি জিনপিংয়ের নির্দেশনার কয়েক দিন পর উহানের আইন পরিষদ পিপল’স কংগ্রেসে বার্ষিক বৈঠকে বসেছিলেন কমিউনিস্ট পার্টির নেতারা। ওই সময়ের মধ্যেও উহানের স্বাস্থ্য কমিশন প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে নতুন করে কেউ ভাইরাস সংক্রমিত হচ্ছে না এবং মানুষ থেকে মানুষে ও চিকিৎসাকর্মীদের মধ্যে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। অথচ ৯ জানুয়ারি করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে। ইতোমধ্যে উহান হাসপাতালের কিছু চিকিৎসক তাদের বন্ধুদের ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করেছিলেন এবং তারা ভাইরাস আক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছে এমন রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের পরামর্শ দিয়েছিলেন।

শি জিনপিং এরপরও করোনাভাইরাসকে তার কর্মসূচিতে এজেন্ডা হিসেবে রাখেননি। জানুয়ারির শেষ দিকে বেইজিংয়ের গ্রেট হলে চীনা নববর্ষ উদযাপন উপলক্ষে দেওয়া ভাষণে চীনের উন্নয়নে নিজের ভূমিকার প্রশস্তি গেয়েছেন; করোনাভাইরাসের কোনো উল্লেখই করেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত