আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাস ঠেকাতে এবার ব্যাংকনোট ফিরিয়ে নিচ্ছে চীন

করোনাভাইরাস ঠেকাতে এবার ব্যাংকনোট ফিরিয়ে নিচ্ছে চীন


নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীন এবার বাজারে প্রচলিত ব্যাংকনোট ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

চীনের কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক আপাতত সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে পুরাতন নোট সংগ্রহ করে সেগুলো আল্ট্রাভায়োলেট রশ্মিতে রেখে জীবাণুমুক্ত করছে। অঞ্চলভিত্তিক প্রাদুর্ভাবের অবস্থা বিবেচনায় সাত থেকে ১৪ দিন নোটগুলো সরিয়ে রাখা হবে। এরপরই এসব নোট বাজারে ছাড়া হবে।

পিপলস ব্যাংক অব চীনার ডেপুটি গভর্নর ফ্যান ওয়াইফেই জানিয়েছেন, ব্যাংকগুলোকে যত দ্রুত সম্ভব গ্রাহকদের নতুন নোট সরবরাহের জন্য বলা হয়েছে। হুবেই প্রদেশে নোটের অভাব যাতে না হয়, সেই জন্য সেখানে ৪০০ কোটি ইউয়ান মূল্যের নতুন নোট ছাড়া হয়েছে।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-১৯ বা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে  এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি মানুষ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে আক্রান্ত কয়েকটি অঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছে চীনা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত