আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ঘুমন্ত ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

ঘুমন্ত ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা


আফগানিস্তানের কাবুলে উন্মুক্ত স্থানে ঘুমিয়ে থাকা ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, ‘রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।’

তবে, হত্যাকারীর পরিচয় কিংবা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি দেশটির প্রশাসন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আফগানিস্তান পুলিশ।

নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে।

দেশটির কর্তৃপক্ষ মাদক ব্যবসায় নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিবাচক ফল মেলেনি। বিশ্বে সবচেয়ে বেশি আফিম উত্পাদিত হয় আফগানিস্তানে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে। তাদের বেশিরভাগই হিরোইনে আসক্ত। যা আফিম থেকে তৈরি হয়। প্রায় ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে। আফগানিস্তানে এটা বর্তমানে ভয়াবহ সামাজিক সমস্যা।

শেয়ার করুন

পাঠকের মতামত