আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাস সনাক্তে বিমানবন্দরগুলোতে বসছে কোরিয়ান স্ক্যানিং মেশিন

করোনাভাইরাস সনাক্তে বিমানবন্দরগুলোতে বসছে কোরিয়ান স্ক্যানিং মেশিন


করোনাসহ যেকোনো ধরনের ভাইরাস সনাক্তে দেশের সব বিমানবন্দরে বসানো হচ্ছে দক্ষিণ কোরিয়ান টেকনোলজির স্ক্যানিং মেশিন। বর্তমানে বিমানবন্দরগুলোতে যে প্রযুক্তিতে করোনাভাইরাস সনাক্ত করা হচ্ছে সেটার পাশাপাশি অতিরিক্ত হিসেবে কোরিয়ান ওই প্রযুক্তির স্ক্যানিং মেশিন বসানো হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, এটা টেস্ট কেস (পরীক্ষামূলক)। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে করোনাভাইরাস নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। রোববার, তার আগের দিন (শনিবার) - রেগুলার এটা নিয়ে আলোচনা হচ্ছে। গত বুধবার একটা বিষয়ে আলোচনা উঠিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কোরিয়া থেকে ওনার কাছে একটা প্রস্তাব এসেছে। সেটি হচ্ছে স্ক্যানিং সিস্টেম। আমাদের যে পদ্ধতিটা (স্ক্যানিং) আছে, এর চেয়েও তাদেরটা সিকির্উড (নিরাপদ)। আরো মোডিফাইড জিনিস। সব বিমানবন্দরে আমাদের যে স্ক্যানিং সিস্টেম আছে সেটাও থাকবে, পাশাপাশি অতিরিক্ত হিসেবে কোরিয়ান টেকনোলজির ওই স্ক্যানিং মেশিনও সরবরাহ করা, টেস্ট কেস হিসেবে।

খন্দকার আনোয়ারুল হক জানান, কোরিয়ান টেকনোলজির এই স্ক্যানিং মেশিনে শুধু করোনা নয়, যেকোনো ভাইরাস ধরা পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। কী পরিমাণ কোরিয়ান স্ক্যানিং মেশিন দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে চিঠি আসতেছে। চিঠি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত