আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মানিলন্ডারিংয়ের জন্য নজরদারি সংস্থার তালিকায় মিয়ানমার

মানিলন্ডারিংয়ের জন্য নজরদারি সংস্থার তালিকায় মিয়ানমার


মানিলন্ডারিংয়ের জন্য বৈশ্বিক আর্থিক নজরদারি প্রতিষ্ঠানের তালিকায় নাম উঠতে যাচ্ছে মিয়ানমারের।  মাদক পাচারকারীদের অর্থ পাচারের সুযোগ ও দুর্বল আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য দেশটিকে এই তালিকাভুক্ত করা হচ্ছে বলে দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে।

প্যারিসভিত্তিক ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা (গ্রে লিস্ট) মিয়ানমারকে অর্ন্তভূক্তির অর্থ হচ্ছে আন্তঃসরকারীয় সংস্থা দেশটির মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার সামর্থ্যে ‘কৌশলগত ঘাটতি’ খুঁজে পেয়েছে।

তালিকায় নাম আসার অর্থ অবশ্য নিষেধাজ্ঞা আরোপ নয়। তবে তালিকায় অর্ন্তভূক্তি মিয়ানমারের আর্থিক বিকাশ, বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহকে কমিয়ে আনবে।

চলতি সপ্তাহে প্যারিসে এফএটিএফের বৈঠকে যোগ দিয়েছিলেন মিয়ানমারের  ফিন্যানসিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান কিয়াও উইন থেইন।

রয়টার্সকে তিনি জানিয়েছেন, ‘এখনও মিয়ানমার ধূসর তালিকায় নেই’। বৃহস্পতিবার প্লিনারি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এফএটিএফের প্যারিসের প্লিনারি বৈঠকের সিদ্ধান্ত সাধারণত শুক্রবার ঘোষণা করা হয়।

কিয়াও উইন থেইন জানিয়েছেন, মানিলন্ডারিং বন্ধে মিয়ানমার সরকার একটি কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এফএটিএফের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, সংস্থাটি তদন্তে জানতে পেরেছে মানিলন্ডারিং বন্ধে মিয়ানমারের কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন থেকে বহু দূরে রয়েছে। প্যারিস বৈঠকেই দেশটিকে ধূসর তালিকায় অর্ন্তভূক্ত করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত