আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনা আক্রান্ত এলাকা থেকে আসা লোকদের বাসের ওপর হামলা

করোনা আক্রান্ত এলাকা থেকে আসা লোকদের বাসের ওপর হামলা


চীনের করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে ফিরে আসা লোকদের বহনকারী কয়েকটি বাসের ওপর হামলা চালিয়েছে প্রায় অর্ধশত বিক্ষোভকারী। শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষা করতে চীন থেকে ফিরে আসা লোকদের পোলটাভা অঞ্চলের নোভি সানঝারি শহরের একটি হাসপাতালে ১৪ দিনের জন্য বিচ্ছিন্ন রাখা হবে।

ইউক্রেনের নিরাপত্তা সেবা বিভাগ (এসএসইউ) জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ভুয়া ইমেইল ছড়িয়ে প্রচার চালানো হয় যে, ফিরে আসাদের মধ্যে কয়েক জন করোনাভাইরাসে আক্রান্ত। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ভুয়া ইমেইলের বিষয়ে তদন্ত করছে।

বৃহস্পতিবার, চীনের উহান থেকে ৪৫ ইউক্রেনীয় ও ২৭ জন বিদেশিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে ছয়টি বাসে করে তাদেরকে নোভি সানঝারির হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বিক্ষোভকারীরা তাদের বাস লক্ষ্য করে আগুন ও পাথর ছুড়ে মারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীন থেকে আসা বিমানের কোনো যাত্রীই অসুস্থ ছিলেন না।

বিক্ষোভকারীদের শান্ত করতে প্রধানমন্ত্রী ওলেকসি হনচারুক, স্বাস্থ্যমন্ত্রী জরিয়ানা স্কালেৎস্কা ও স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ নোভি সানঝারিতে গিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত