আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা


দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগী। ২৪ ঘন্টার ব্যবধানে দেশটিতে ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২৯ জন। শনিবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৩৩ এ।

উপ-স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং-লিপ জানিয়েছেন,  প্রাদুর্ভাব ‘নতুন করে গুরুতর দিকে’ মোড় নিয়েছে।

নতুন করে যারা আক্রান্ত হয়েছে তাদের অনেকের সঙ্গেই একটি হাসপাতাল ও একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। ইতোমধ্যে দুই ভাইরাস আক্রান্ত মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণের শহর দায়েগু ও পার্শ্ববর্তী চিয়ংদোকে ‘বিশেষ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে নতুন করে আক্রান্তদের অনেকেই এই চিয়ংদোর একটি হাসপাতালে গিয়েছিলেন।

শনিবার সকালে চিকিৎসাকর্মীরা প্রথমে আক্রান্তের সংখ্যা ১৪২ বলে জানিয়েছিলেন। এর কয়েক ঘন্টা পর আরো ৮৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানান তারা।

এক বিবৃতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, নতুন আক্রান্ত ২২৯ জনের মধ্যে ৯৫ জন চিয়ংদোর দায়েনাম হাসপাতালের। হাসপাতালটিতে এখন আক্রান্তের সংখ্যা ১১৪। এদের মধ্যে ৯ জন হাসপাতাল কর্মী ও ১০২ জন রোগী।

শেয়ার করুন

পাঠকের মতামত