আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাস: স্যামসাংয়ের মোবাইল কারখানা বন্ধ

করোনাভাইরাস: স্যামসাংয়ের মোবাইল কারখানা বন্ধ

এবার করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের নামকরা মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ে। ফলে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির মোবাইল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল ফ্যাক্টরিতে কর্মরত একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাই শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে দায়েগু শহরের এক চার্চ থেকে। আর এই শহরটির খুবই কাছে গুমি। বিশ্বে সব স্যামসাং ফোন তৈরির ছোট অংশ এই অঞ্চল। স্যামসাং ভিয়েতনাম এবং ভারতে বেশিরভাগ পণ্য উৎপাদন করে।

এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, সংক্রামিত কর্মচারীর সংস্পর্শে আসা সহকর্মীদেরও কোয়ারেন্টাইন রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের সম্ভাব্য সংক্রমণের জন্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, এই ঘটনা তাদের মোবাইল উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দেশটিতে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৪শ’ ৩৩ জন হয়েছে।

উপ-স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং লিপ বলেছেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দায়েগু শহর এবং আশেপাশ যেখানে হাসপাতালটি অবস্থিত, সে এলাকাকে বিশেষ কেয়ার অঞ্চল ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত