আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাস আরো ভয়ংকর : ২৬১৯ জনের মৃত্যু

করোনাভাইরাস আরো ভয়ংকর : ২৬১৯ জনের মৃত্যু


যতই দিন যাচ্ছে করোনাভাইরাস আরো ভয়ংকর হচ্ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলেছে।

এ পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ২ হাজার ৫৯২ জন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার আরো দেড়শ মানুষের মৃত্যু হয়েছে সেখানে।

রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চীনের বাইরেও ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। বেশি আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে।

চীন থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ২৮টি দেশে। চীনসহ ২৯ দেশে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৯ জনের।

সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, করোনাভাইরাসে আরো ১৫০ জনের মৃত্যু ও ৪০৯ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৮ জনই হুবেই প্রদেশের।

চীনা কর্মকর্তারা সে দেশে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ১৫০ জন আক্রান্ত এবং ২৫৯২ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে হুবেইতেই ৬৪ হাজার ২৮৭ জন আক্রান্ত এবং ২ হাজার ৪৯৫ জন মারা গেছে।

এদিকে চীনের বাইরে যে ২৮টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সে সব দেশের মধ্যে দক্ষিণ  ইরান, কোরিয়া ও ইতালি অন্যতম।

এশিয়ার ইরানে করোনাভাইরাসে আরো দুজনের মুত্যু হয়েছে। এ নিয়ে আটজন মারা গেছে সেখানে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৪৩ জন আক্রান্ত হয়েছে। বেশিরভাগ শিয়া অধ্যুষিত কোম শহরে।

এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় আরো দুজনের মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সাতজন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে ১৬১ জন।

সোমবার সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, এ পর্যন্ত ৭৬৩ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। বেশিরভাগ ছড়িয়েছে দায়েগু শহরে।

ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। সে দেশে এ পর্যন্ত ১৫২ জন আক্রান্ত এবং তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ভাইরাসে ছড়িয়ে পড়া রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে। উত্তরে লোম্বারডি ও ভেনেতে অঞ্চলের ১২টি শহরের লোকজনকে কোয়ারেনটাইনে রাখার কথা বলেছেন তিনি।

শহরগুলোর প্রায় ৫০ হাজার লোককে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কন্তে বলেছেন, ভাইরাস আক্রান্ত এলাকার লোকজন বিশেষ অনুমতি ছাড়া বের হতে বা সেসব এলাকায় ঢুকতে পারবেন না।

এছাড়া জাপানে চার, হংকংয়ে দুই এবং ফ্রান্স, তাইওয়ান ও ফিলিপাইনে একজন করে মারা গেছে এ ভাইরাসে।

শেয়ার করুন

পাঠকের মতামত