আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আসামে ফের মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কোপ

আসামে ফের মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কোপ

আসামে মুসলিমদের শিক্ষা ও সংস্কৃতি রীতিমতো হুমকির মুখে! সংবিধানের আর্টিকল ৩০ অনুযায়ি ধর্মীয় ও নিজস্ব শিক্ষা-সংস্কৃতির চর্চা করা, স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার হলেও বিজেপি শাসিত রাজ্য অসমে সে-সকল অধিকার একে একে খর্ব হচ্ছে! ২০১৬ সালে প্রথম বারের মতো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (জোট সরকার) অসমে ক্ষমতাসীন হওয়ার পর থেকে একে একে মুসলিমদের শিক্ষা-সংস্কৃতিতে ধস নেমেছে! সর্বানন্দ সনোয়ালের মুখ্যমন্ত্রিত্বে এনডিএ সরকার গঠন করার পর থেকে ক্রমে রাজ্যের সংখ্যালঘু প্রতিষ্ঠান সমূহকে টার্গেট করা হয়েছে। প্রথমে মাদ্রাসা সমূহের শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে রবিবার করা হয়েছে।

আগে রমজান মাসে সরকারি মাদ্রাসাগুলো পূর্ণ এক মাসের জন্য ছুটি থাকত। বিজেপি সরকার সেই যুগ যুগ ধরে চলতে থাকা পরম্পরাগত রমজান মাসের ছুটি বাতিল করে দেয়। বছরের পর বছর ধরে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো নিয়ন্ত্রিত হত রাজ্যিক মাদ্রাসা বোর্ড ও মাদ্রাসা সঞ্চালকালয় দ্বারা। বিজেপি ক্ষমতায় আসার পর মাদ্রাসা বোর্ড ভেঙে দিয়ে মাদ্রাসা সঞ্চালকালয়কে বাতিল করে দেয় ও মাধ্যমিক সঞ্চালকালয় দ্বারা মাদ্রাসা শিক্ষা নিয়ন্ত্রিত হচ্ছে। সম্প্রতি রাজ্যের ৭০৬ টি সরকারি ও অনুদানপ্রাপ্ত টাইটেল মাদ্রাসা, এরাবিক কলেজ, সিনিয়র মাদ্রাসা ও প্রি-সিনিয়র মাদ্রাসাকে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করার কথা ঘোষণা করা হয়েছে।

এখানেই শেষ নয়; গতকাল শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যের ৬৩ টি মক্তবকেও প্রাথমিক স্কুলে রূপান্তরিত করা হবে! উল্লেখ্য, মক্তবগুলোতে প্রাথমিক শিক্ষা-ই দেয়া হয়ে থাকে। কিন্তু ‘মক্তব’ শব্দে শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার তীব্র আপত্তি। তাই, অবিলম্বে ইসলামি গন্ধযুক্ত শব্দ বাদ দিতে রাজ্যের শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। এ নিয়ে মুসলিম জনমানসে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে মুসলিম ছেলেমেয়েদের ইসলামি নামকরণেও নিষেধাজ্ঞা প্রদান করতে পারে অসমের বিজেপি সরকার! কেউ কেউ মায়ান্মারের নির্যাতিত রোহিঙাদের সঙ্গে অসমের মুসলিমদের তুলনা করতে শুরু করে দিয়েছেন! কিন্তু কোথাও সরকারের এসব অসাংবিধানিক কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে না। কেউ কেউ অবশ্য আইনের আশ্রয় নেয়ার কথা বলছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত