আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাসে মহামারীর শঙ্কা: বিশ্বের আরো প্রস্তুতি প্রয়োজন

করোনাভাইরাসে মহামারীর শঙ্কা: বিশ্বের আরো প্রস্তুতি প্রয়োজন


বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে এটি মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের আরো পদক্ষেপ বা প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন সংস্থার প্রধান টেডরস অ্যাডানম গেবরিয়েসুস।

করোনাভাইরাসে এ পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চীনেই মারা গেছে ২ হাজার ৫৯২ জন। আক্রান্ত হয়েছে প্রায় ৭৮ হাজার।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে আরো ২৮ দেশে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে আক্রান্তের হার ক্রমে বাড়ছে। এ তিন দেশে ইতিমেধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার দুইশ জনেরও বেশি।

এছাড়া সোমবার ইরাক, আফগানিস্তান, কুয়েত এবং বাহরাইন প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সাধারণত: একই সময়ে যখন বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কোন সংক্রামক রোগে আক্রান্ত হন, তখন তাকে মহামারী বলা হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের সুযোগ কমে আসছে। দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালিতে এ ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক।

গ্যাবরিয়েসুস বলেন, বর্তমান পরিস্থিতিতে একে মহামারী বলা না গেলেও নিশ্চিতভাবেই এটি বেশ শঙ্কার কারণ।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গেলার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক অধ্যাপক পল হান্টারও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা বেশ উদ্বেগজনক।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মার্ক রায়ান বলেছেন, মহামারী মোকাবেলায়  এখন যা যা করা সম্ভব তার সব কিছুই করতে হবে আমাদের।

সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, দেশগুলো পদক্ষেপ না নিলে এ ভাইরাস আরো বেশি হারে ছড়িয়ে পড়বে। তাই প্রতিরোধের চেষ্টা এখন খুবই জরুরি।

তিনি বলেন, বিভিন্ন দেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে ভাইরাসকে বেশিদূর ছড়াতে না দেওয়ার কারণে এ মুহূর্তে পরিস্থিতিকে মহামারী হিসাবে দেখা হচ্ছে না। তবে মহামারীর মত এ ভাইরাস ছড়াতে থাকলেও এর বিস্তারের হার সীমার মধ্যে রাখা জরুরি।

শেয়ার করুন

পাঠকের মতামত