আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি

উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি


উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি ও সেখানে সব ধরণের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগাম সতর্কতা স্বরূপ দিল্লি সরকার উত্তর-পূর্ব দিল্লি জেলায় সমস্ত বেসরকারি এবং সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দিল্লি মেট্রো জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জোহরি এনক্লেভ এবং শিববিহার স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম খবরে প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ে তিনি টুইট করেন, ‘দিল্লির কয়েকটি অঞ্চলের বর্তমান থমথমে পরিস্থিতি নিয়ে আমি খুব উদ্বিগ্ন। শহরে শান্তি ফিরিয়ে আনার জন্যে আমাদের সবারই একসঙ্গে চেষ্টা করা উচিত। আমি আরও একবার সকলের প্রতি আবেদন করছি, দয়া করে হিংসা ছড়ানো থেকে বিরত থাকুন।’

মৌজপুরে, মঙ্গলবার সকালে একটি ই-রিকশায় চলা যাত্রীদের পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের মূল্যবান জিনিসপত্রও লুট করা হয়েছে বলে অভিযোগ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আমরা উত্তর-পূর্ব দিল্লি থেকে ক্রমাগত সহিংসতার খবর পাচ্ছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে দিল্লির মন্ত্রী গোপাল রাই, ইমরান হুসেন এবং আম আদমি পার্টির অন্যান্য বিধায়করা গভীর রাতে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের বাসভবনে যান। বৈজাল বলেন যে তিনি ‘দিল্লী পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় করণীয় সমস্ত কিছুর বিষয়ে নির্দেশ দিয়েছেন।’

এদিকে মঙ্গলবার পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ চলছে। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় উত্তর-পূর্ব দিল্লিতে। পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, এবং দোকানে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিস্তীর্ণ এলাকা। সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে রতন লাল নামে এক পুলিশ সদস্যসহ ৬ সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল রতনলাল, শাহিদ, মহম্মদ ফুরকান, রাহুল সোলাঙ্কি এবং নাজিম। বাকি দু’জনকে শনাক্ত করা যায়নি।

জানা গেছে, সংঘর্ষ চলাকালীন দমকলের ইঞ্জিনেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন ৩ দমকলকর্মী। সেই ঘটনার রেশ এখনও রয়েছে সেখানে, মঙ্গলবারও উত্তর-পূর্ব দিল্লিতে উত্তেজনা বজায় রয়েছে, চলছে অবাধে লুটপাট।

এদিকে সোমবার বিকালে স্বস্ত্রীক ভারত সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের মাটি পা দেয়ার আগে থেকে সংঘর্ষ শুরু হয়। সরকারি একটি সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত থাকাকালীন যাতে এই ধরনের ঘটনা ঘটে, সেটা পরিকল্পনা মাফিকই করা হয়েছে। যদিও আরও উচ্চপর্যায়ের তদন্ত করে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেছেন এক পদস্থ অফিসার।

শেয়ার করুন

পাঠকের মতামত