আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইসলামিক সন্ত্রাস রুখতে নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করে যাব: ট্রাম্প

ইসলামিক সন্ত্রাস রুখতে নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করে যাব: ট্রাম্প

ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতীয় উপমহাদেশের শান্তি ও স্থিতাবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। ইসলামিক সন্ত্রাস রুখতে মোদী এবং আমি একসঙ্গে কাজ করছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।


মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তারা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ চুক্তির বিষয়ে কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের আতিথেয়তায় আমি এবং মেলানিয়া মুগ্ধ। আমি মনে করি দু’দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর ভবিষ্যতের জন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে।

এদিকে চীন-পাকিস্তানকে রুখতে যুক্তরাষ্ট্র থেকে ৩ বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার চুক্তি করেছে ভারত। এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটিতে অ্যাপাশে ও এমএইচ-৬০ হেলিকপ্টার বিক্রয়ের চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই হেলিকপ্টারগুলি বিশ্বের মধ্যে উন্নততম। খবর আনন্দবাজার পত্রিকা ও হুররিয়াত ডেইলি নিউজের।

উভয় দেশের রাষ্ট্রনায়ক জানান, ভারত-মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তিক্ষেত্রে কৌশলগত অংশিদারিত্ব, তথ্যপ্রযুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সব বিষয়েই আলোচনা হয়েছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও ভাল করতে চুক্তি হচ্ছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই সফর দু’দেশের কাছেই অত্যন্ত ফলপ্রসূ। আমাদের মধ্যে অ্যাপাশে ও এমএইচ-৬০ হেলিকপ্টার কেনা-বেচার চুক্তি হয়েছে। এই হেলিকপ্টারগুলি বিশ্বের মধ্যে উন্নততম। ইসলামী সন্ত্রাসবাদ রুখতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গেও নিরন্তর আলোচনা চালাচ্ছে আমেরিকা।’

ভারতীয়দের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গত দু’দিন, বিশেষ করে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে যেভাবে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন, সেটা আমার কাছে বিরাট সম্মানের।’

মোদীকে টিপ্পনি কেটে ট্রাম্প বলেন, ‘ওখানে হয়তো আমার চেয়ে আপনার জন্যই বেশি লোক ছিল। সোয়া লক্ষ মানুষ স্টেডিয়ামের ভেতরে ছিলেন। যতবারই আমি আপনার নাম করেছি, তারা উল্লাসে ফেটে পড়েছেন। দেশের মানুষ আপনাকে খুব ভালবাসে’।

পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী বলেন, ‘‘‘আপনাকে এবং আপনার সঙ্গে আসা মার্কিন প্রতিনিধিদের আমি স্বাগত জানাই।’’

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। সরাসরি ভোটের কথা উল্লেখ না করেও মোদী বলেন, ‘আমি জানি আপনি এখন খুব ব্যস্ত। তবু আপনি সময় বের করে ভারত সফরে এসেছেন। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ’।

ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। এর আগে ভারত-মার্কিন সম্পর্ক কখনও এত ভাল ছিল না। আমরা এমন কিছু কাজ করেছি, যা দু’দেশের উন্নয়নে সহায়ক হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তাজমহল ও গান্ধী আশ্রম আমাকে অভিভূত করেছে।

একুশ শতকে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে বলেন, ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক উন্নত করতে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত