আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাংলাদেশের সংসদে ভাষণ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

বাংলাদেশের সংসদে ভাষণ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানিয়েছেন।

আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে তাদের ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। তিনি বলেন, স্পিকার এসময় রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসাবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও, স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে। অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত