আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতে দাঙ্গা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে: ইমরান খান

ভারতে দাঙ্গা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে: ইমরান খান

ভারতে মুসলমানদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নয়াদিল্লিতে রোববার শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় এখন পর্যন্ত ২০জন নিহত ও দুশতাধিক আহত হয়েছেন।

টুইটারে দেয়া এক পোস্ট পাক প্রধানমন্ত্রী বলেন, কয়েকশ কোটি লোকের ভারত আজ আমরা নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে। যখনই কোনো বর্ণবাদী মতাদর্শের উত্থান ঘটে, তখন তা ব্যাপক রক্তপাতের দিকে নিয়ে যায়।-খবর ডন অনলাইনের

জাতিসংঘের ভাষণেই তিনি এই রক্তপাত নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বলে জানিয়ে বলেন, অধিকৃত কাশ্মীর দিয়ে এই রক্তপাত শুরু হয়েছে। এখন ভারতের ২০ কোটি মুসলমান হামলার লক্ষ্যবস্তু। বিশ্ব সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।

পাকিস্তানে সংখ্যালঘুদের সমঅধিকারের কথা জানিয়ে তিনি বলেন, অমুসলিম কিংবা তাদের ধর্মীয় স্থানে হামলার বিরুদ্ধেই আমাদের অবস্থান। জনগণকে আমি বলতে চাই, কেউ যদি কোনো অমুসলিম কিংবা তাদের ধর্মীয় স্থানে হামলা চালায়, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।

পাকিস্তানে সংখ্যালঘুরা সমানাধিকার পাচ্ছেন বলেও মন্তব্য করেন সাবেক এই ক্রিকেট তারকা।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস করার পর থেকে ভারতের মুসলমানরা ক্ষোভে ফুঁসছে। এই আইন বাতিলের দাবিতে নানা কর্মসূচিও চালিয়ে যাচ্ছিল তারা।

অন্যদিকে ক্ষমতাসীন দল বিজেপি আইনের পক্ষে কর্মসূচি নিয়ে নামলে দেখা দেয় সংঘাত। রোববার সংঘাত শুরুর পরদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম ভারত সফর শুরু করেন। সেদিনই নিহত হন এক পুলিশ কনস্টেবলসহ চারজন।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিব্রতকর অবস্থায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কেননা ট্রাম্পের সফর চাপা পড়ে যাচ্ছে সহিংসতার খবরের কাছে।

শেয়ার করুন

পাঠকের মতামত