আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

থমথমে দিল্লী, নিহতের সংখ্যা বেড়ে ৪২

থমথমে দিল্লী, নিহতের সংখ্যা বেড়ে ৪২


ভারতের দিল্লিতে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২-এ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০’র বেশি। এখনো থমথমে মৌজপুর বাবরপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকা। শুক্রবারের জুমার নামাজের আগে নিরাপত্তার লক্ষ্যে গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে, সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়েরের আবেদন জমা পড়েছে দিল্লি হাইকোর্টে। এ প্রেক্ষিতে কেন্দ্র সরকারের থেকে জবাব চেয়ে শুক্রবার নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট।

অন্যদিকে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ বিধায়ক আমানাতুল্লা খান, এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান ও আকবরুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে এফআইআর দায়েরে আদালতে আবেদনপত্র জমা পড়েছে।

সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, দিল্লি সরকার ও পুলিশকে নোটিশ জারি করেছে বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরি শঙ্করের বেঞ্চ।

সংঘর্ষের কারণেই রাজধানী শহরের কমিশনার অমূল্য পটনায়ক বদল হয়েছেন। তার জায়গায় দিল্লির নতুন পুলিশ কমিশনার হবেন এস এন শ্রীবাস্তব।

বৃহস্পতিবারই সংঘর্ষ ঘটনার তদন্তে দুটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ।

আহতদের বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্র সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে দিল্লি হাইকোর্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত