আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

৫৯ দেশে করোনাভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সর্বোচ্চ সতর্কতা’

৫৯ দেশে করোনাভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সর্বোচ্চ সতর্কতা’

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাদুর্ভাবের পর করোনাভাইরাস এখন বিশ্বের অন্তত ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২৩ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।

আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের সরকারি হিসাবে, দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৩৫ জন। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। এর মধ্যে ৪২৩ জনই হুবেই প্রদেশে।

এ ছাড়া, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

চীনের পরে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়

বর্তমানে চীনে ভাইরাসটির সংক্রমণ কমতে শুরু করলেও ব্যাপক হারে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩১। মারা গেছেন ১৬ জন। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন ও মারা গেছেন তিন জন।

ডব্লিউএইচও’র ‘সর্বোচ্চ সতর্কতা’

করোনাভাইরাসের সংক্রমণের জেরে গতকাল বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে ডব্লিউএইচও। এর আগে, সাধারণ সতর্কতা জারি করেছিল সংস্থাটি।

ডব্লিউএইচও’র হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইক রিয়ান বলেছেন, ‘ভাইরাসটির সংক্রমণ ও এটির প্রভাব বিবেচনা করেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

ইরানে বাড়ছে মৃতের সংখ্যা

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৮ এবং মারা গেছেন ৩৪ জন।

তবে, দেশটির স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ২১০ জনের মৃত্যু হয়েছে। যা সরকারি হিসাবের চেয়ে ছয় গুণেরও বেশি। যদিও বিবিসির এ তথ্য অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিমশিম খাচ্ছে ইতালির হাসপাতালগুলো

করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে ইতালিতেও। দেশটির মোট আক্রান্ত হয়েছেন ৮২০ জন ও মারা গেছেন ১৭ জন।

ইতালির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সেখানকার হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে সংকট দেখা দিয়েছে।

প্রিন্সেস ডায়মন্ড জাহাজে নতুন মৃত্যু

জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা না বাড়লেও মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। জাহাজটিতে মোট ৭০৫ জন যাত্রী আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত