আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদাইন ডরিস কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬২ বছর বয়সী ওই মন্ত্রী নিজেই করোনায় আক্রান্তের খবর জানিয়ে বলেছেন তিনি স্বেচ্ছায় চিকিৎসা নিতে নিজ বাসায় থাকবেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যখনই জানলাম আমি করোনায় আক্রান্ত, তখনই আমি নিজেকে সবার কাছ থেকে দূরে থাকতে বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। তিনি আরো জানান , পাবলিক হেল্থ ইংল্যান্ড আমার শরীরে করোনার জীবাণুর বিষয়ে আরো বিস্তারিত পরীক্ষা করছে। এছাড়া তারা আমার অফিসের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী চলার জন্য অনুরোধ করেছেন।

নাদাইন ডরিসের করোনায় আক্রান্তের খবরে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দুঃখপ্রকাশ করে বলেছেন, আমি খুবই দুঃখপ্রকাশ করছি তার এই খবরে। আর তিনি নিজ বাসায় থাকার যে চিন্তা করেছেন তা খুবই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। আমরা সবাই তার আশু সুস্থতা কামনা করি।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদাইন ডরিসের করোনা ভাইরাসে আক্রান্তের খবরে চিন্তিত হয়ে পড়েছেন ব্রিটেনের কয়েকজন মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের কর্তা ব্যক্তি। কারণ গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি অফিস ১০ নং ডাউনিং স্ট্রিটে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে উপস্থিত সবার সাথে হ্যান্ডশেইকসহ ঘনিষ্ঠভাবে মেশেন নাদাইন ডরিস। এরপর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। আর মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এ কারণে সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা চেষ্টা করছেন নারী দিবসের ওই অনুষ্ঠানে কারা নাদাইনের সাথে হ্যান্ডশেইক করেছেন তা জানতে।

অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এছাড়া ব্রিটেনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন চারজন। এদের একজনকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত