আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আরও ১২ বছর ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন পুতিনের

আরও ১২ বছর ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন পুতিনের

আরও ১২ বছর প্রেসিডেন্ট থাকতে সংবিধান সংশোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে প্রস্তাবিত সংবিধান সংশোধন অনুমোদন পায়।

এর ফলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। খবর এএফপির।

খবরে বলা হয়, সংবিধান সংশোধন প্রশ্নে বুধবার রাশিয়ার পার্লামেন্টে তৃতীয় এবং শেষ পর্যালোচনা হয়। এরপর হয় ভোটাভুটি। সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন ১৬০ এমপি। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র একজন। ভোটদানে বিরত ছিলেন ৩ এমপি।

ফলে ছয় বছর করে আরও টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পথ অনেকটা পরিষ্কার হল পুতিনের। এখন আঞ্চলিক পার্লামেন্টের সমর্থন এবং গণভোটে রায়ের অপেক্ষা।

২০০০ সালে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর থেকেই টানা ২০ বছর ক্ষমতায় রয়েছেন। তার বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ সংবিধান পরিবর্তনের ঘোষণা দেন পুতিন।

সরকারের তরফে তখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। তবে তখনই অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছিল। এখন ধীরে ধীরে বিশ্ব গণমাধ্যমে তা প্রকাশ পাচ্ছে।

মঙ্গলবার আইনপ্রণেতাদের সামনে পুতিন আকস্মিক উপস্থিত হয়ে বলেন, ‘সাংবিধানিক আদালত এ সংশোধনী অনুমোদন দিলে ২০২৪ সালের পরও তিনি ক্ষমতায় থাকছেন।’ বুধবার ভোটাভুটির পর সেটি আরও জোরালো হল।

এখন এটি রাশিয়ার আঞ্চলিক পার্লামেন্টে দুই-তুতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হতে হবে। এরপর আগামী ২২ এপ্রিল সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। রাশিয়ায় পুতিনের বিপুল জনপ্রিয়তা থাকায় এসব ধাপও উতরে যাবেন বলে মনে করা হচ্ছে।

গণভোটে এ প্রস্তাব পাশ হলেই প্রেসিডেন্ট হিসেবে একটানা ক্ষমতায় থাকার রেকর্ড গড়বেন পুতিন। রাশিয়ার সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতির জন্য তার আবারও নির্বাচনে অংশগ্রহণের অধিকার তার রয়েছে বলে মনে করেন পুতিন।

বুধবার ভোটাভুটি শেষে ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, রাশিয়ার আধুনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ইস্যু পাস হল। এ সংশোধনী পুতিনকে আগামী ২০২৪ সালের পর আবারও আগের প্রেসিডেন্সিয়াল মেয়াদ অনুসারে নির্বাচনে অংশ নিতে পারবেন। অর্থাৎ তিনি ছয় বছর করে পরপর আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন।

পুতিন রাশিয়ায় দীর্ঘ ২০ বছর ক্ষমতায় আছেন। বর্তমান সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের পর আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না সাবেক এ কেজিবি কর্মকর্তা। এজন্য সংবিধান নামের সেই কাটা উপড়ে ফেলতে চান পুতিন।

তার এ পদক্ষেপকে ‘সাংবিধানিক ক্যু’ আখ্যা দিচ্ছেন সমালোচকরা। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে পুতিন বাকি জীবনটাও ক্ষমতার শীর্ষে থাকার পরিকল্পনা করছেন। এর আগে বহুবার ৬৭ বছর বয়সী পুতিন বলেছেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান পরিবর্তন হচ্ছে না।

স্ট্যালিনের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক পুতিন। প্রায় ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন কখনও প্রেসিডেন্ট ছিলেন, কখনও বা প্রধানমন্ত্রী ছিলেন। এরমধ্য দিয়ে তিনি দেশটিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। তার ক্ষমতা আঁকড়ে থাকার ইচ্ছা নিয়ে বহু আগ থেকে বিশ্লেষকরা সতর্কতা করে আসছেন।

রাশিয়ার পুরো একটি প্রজন্ম পুতিনকে ছাড়া অন্য কোনো শাসক দেখেনি। অদূর ভবিষ্যতে দেখার সম্ভাবনাও কম।

শেয়ার করুন

পাঠকের মতামত