আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউরোপ থেকে ৩০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করলেন ট্রাম্প

ইউরোপ থেকে ৩০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করলেন ট্রাম্প


প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে ৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। তবে যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না।

ট্রাম্প বলেন, আমাদের এখানে করোনাভাইরাস যেন নতুন করে আর বিস্তার না ঘটায়, এ জন্য পরবর্তী একমাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হলো। শুক্রবার থেকে তা কার্যকর হবে।

ট্রাম্প আরো বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে যতটা সম্ভব দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করা হবে।

তিনি ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় সব ধরনের ছাড় দিতে বলেন।

প্রসঙ্গত, বুধবার করোনাভাইরাসকে মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডাব্লিউএইচও)।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৩ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ২৭৭ জন। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেন ৫৫, ফ্রান্স ৪৮, আমেরিকা ৩৮, জাপান ১৫, যুক্তরাজ্য ৮, ইরাক ৭, নেদারল্যান্ড ৫, সুইজারল্যান্ড ৪, জার্মানি, বেলজিয়াম, হংকং ও অস্ট্রেলিয়ায় ৩, লেবানন, স্যান ম্যারিনো ও ফিলিপাইনে ২, মিশর, থাইল্যান্ড, তাইওয়ান, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, সুইডেন, আলবেনিয়া, কানাডা, পানামা, বুলগেরিয়া, ও মরোক্কোতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত