আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনা: একদিনে জার্মানি-স্পেনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

করোনা: একদিনে জার্মানি-স্পেনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড


বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। উৎপত্তিস্থল চীনে এর প্রভাব উল্লেখযোগ্যহারে কমলেও ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে এটি মহামারি আকার নিয়েছে। ইউরোপকে করোনাভাইরাসের কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও নিহতের রেকর্ড গড়েছে স্পেন ও জার্মানি।

চীনের বাইরে ইতালিতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৫০৩ জনের। ইতালির পরেই অবস্থান করছে ইরান। ইরানে এখন পর্যন্ত ১৬ হাজার ১৬৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৮৮ জন। এতদিন ইরানের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের সংখ্যা ছিল। কিন্তু মঙ্গলবার আক্রান্ত ও নিহতের দিক থেকে দক্ষিণ কোরিয়াকে টপকে গিয়েছে স্পেন ও জার্মানি।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৮৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮২৬ জন। এছাড়া একদিনে নিহত হয়েছেন ১৯১ এবং মোট মৃতের সংখ্যা ৫৩৩ জন। এছাড়া জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৯৫ জন এবং নিহত হয়েছেন ৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬৭ জন এবং মৃতের সংখ্যা ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪১৩ এবং মারা গেছে ৮৪ জন।

এরই মধ্যে করোনা রুখতে গোটা স্পেনকে লকডাউন করে রাখা হয়েছে। নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে স্পেন সরকার। সব ধরণের ভ্রমণ ও সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানিতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মার্কেল সরকার।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ৯৮৪ জন। অপরদিকে ৮২ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৪১২ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত