আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

২৪ ঘণ্টায় চীনে স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি

২৪ ঘণ্টায় চীনে স্থানীয় কেউ করোনায় আক্রান্ত হয়নি


করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে প্রথমবার গত ২৪ ঘণ্টায় স্থানীয় পর্যায়ে নতুন করে কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ডব্লিউএসবি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে বিদেশফেরত ৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা কেউ হুবেই প্রদেশের নয়। মৃত্যুও একক সংখ্যায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আটজন মারা গেছেন।

৩৪ জনের মধ্যে ২১ জন বেইজিংয়ে, গুয়াংডং প্রদেশে নয়জন, সাংহাইয়ের দুইজন, হিলংজিয়াং প্রদেশ এবং ঝিজিয়াং প্রদেশে একজন করে আক্রান্ত হয়েছেন।

চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৪৫ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন । এর মধ্যে মোট ৭০ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা আট হাজার ৯৬১ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত ৮৫ হাজার ৬৭৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত