আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনাভাইরাস: মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ স্থগিত

করোনাভাইরাস: মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ স্থগিত



মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটো স্থান, মক্কা এবং মদিনায় অবস্থিত দুটো মসজিদের বাইরের চত্বরে নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব সরকার।
সৌদি গেজেট পত্রিকা এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবা এবং মসজিদে নববীর বাইরের চত্বরে নামাজ বন্ধের এই সিদ্ধান্ত আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদেক্ষপ সৌদি আরব কর্তৃপক্ষ নিয়েছে বলে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে মক্কা এবং মদিনার এই দুই মসজিদে নামাজ আদায়ের বিষয়টিকে কিছুটা সীমিত করা হলো।
দুবাই-ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, মসজিদ চত্ত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়েছে।
মসজিদ আল হারাম এবং মসজিদে নববী ব্যতীত সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত করে গত মঙ্গলবার নির্দেশ জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য যেসব সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য সবাইকে আহবান জানিয়েছে সৌদি আরব।
সৌদি আরবে এখনো পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি করোনাভাইরাস ছড়িয়ে পরা প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশীদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করে সৌদি আরব।
এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।
তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি।
মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়।
ইসলামের নবী মুহাম্মদের জন্মস্থান অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচিত মক্কায়, আর তাঁর কবর মদিনা শহরে। তাই মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করেন ধর্মীয় কারণে।


শেয়ার করুন

পাঠকের মতামত