আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

বিশ্ব যখন বেসামাল, তখন রাশিয়ায় করোনাভাইরাস কম কেন?

বিশ্ব যখন বেসামাল, তখন রাশিয়ায় করোনাভাইরাস কম কেন?

গোটা বিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বেসামাল, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশে করোনাভাইরাস ‘নিয়ন্ত্রণে’।আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় এই ‘সুফল’ তারা পাচ্ছেন বলে দাবি পুতিনের।চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সীমান্ত থাকলেও দেশটির তথ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ায় ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৪৬ মিলিয়ন মানুষের দেশে চলমান পরিস্থিতিতে চীনের পার্শ্ববর্তী একটি অঞ্চলে এই সংখ্যা নেহাত কম।৬ লাখ ২৮ হাজার মানুষের লুক্সেমবার্গে এর দ্বিগুণ মানুষ আক্রান্ত হয়েছেন, ৬৭০ জন। মারা গেছেন ৮ জন।পুতিনের দেশ জানুয়ারির ৩০ তারিখ থেকে চীনের ২৬০০ মাইল সীমান্ত বন্ধ করে দেয়। তখনই কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর পক্ষ থেকে বারবার যে ‘টেস্টের’ কথা বলা হচ্ছে, রাশিয়া এদিক থেকেও এগিয়ে।ডব্লিউএইচও’র রাশিয়ান প্রতিনিধি মেলিতা ভজনোভিচ মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা জানুয়ারির শেষ দিকেই পরীক্ষা শুরু করেছি।’রাশিয়ার রাষ্ট্রীয় ভোক্তা পরিদর্শন অধিদফতর বলছে, তারা এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার টেস্ট করিয়েছেন!পুতিনের এমন সতর্কতার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ সমালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে জানুয়ারিতেই হোয়াইট হাউসকে ভাইরাসের ব্যাপারে সতর্ক করা হয়।এই সতর্কতা ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সেটি বোঝা যায় তাদের এখনকার পরিস্থিতি দেখে। ৩৪৮ জন শুধু মারাই গেছেন। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৬৩ জন!

শেয়ার করুন

পাঠকের মতামত