আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনা আতঙ্কে কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩

করোনা আতঙ্কে কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩


করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গায় ২৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো প্রায় ৮৩ জন। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে আরো কয়েকটি কারাগারে উত্তেজনার খবর পাওয়া গেছে।

রোববার রাতে দাঙ্গার খবর নিশ্চিত করে কলম্বিয়ার আইনমন্ত্রী জানান, করোনাভাইরাসের বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের মধ্যে কারাগারে বন্দীরা গণ-বাথরুম ব্যবহার নিয়ে বিক্ষোভ করার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে মন্ত্রী মার্গারিটা কাবেলো এক ভিডিওবার্তায় বলেন, ‘আজ আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের দিন। আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে লা মোডেলো কারাগারের আসামিরা পালানোর চেষ্টা করেছে। আরো বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করেছে। তাতে সৃষ্ট অরাজকতা ও দাঙ্গায় ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৮৩ জন।’

কলম্বিয়ার বোগোটার লা মোডেলো কারাগারটি সবচেয়ে বড় ও জনাকীর্ণ। সেখানে প্রায়ই হাঙ্গামা হয়। নিহত ২৩ জনের সবাই সেখানকার। তবে কেউ কারাগার থেকে পালাতে পারেনি।

কাবেলো আরো বলেন, ‘কেউ অবশ্য পালাতে পারেনি। যতটুকু জানতে পেরেছি তাদের কী যেন বাথরুম সংশ্লিষ্ট সমস্যা ছিল (করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে)। সেখান থেকেই সমস্যার উৎপত্তি। এরপর দাঙ্গা ও বিদ্রোহ।’

রোববার কাবেলো বলেছিলেন যে কারাগারের একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে তাকে আইসোলেটেড করে রাখা হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নিয়ে হতাহতের ঘটনা ঘটলো।

শেয়ার করুন

পাঠকের মতামত