আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

যুক্তরাজ্য ৩ সপ্তাহ লকডাউন

যুক্তরাজ্য ৩ সপ্তাহ লকডাউন

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যকে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন।

জনসন বলেন, আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন। যুক্তরাজ্যকে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা করা হলো। এই সময়ে প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে।

এদিকে বরিস জনসনের নেওয়া লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি বার্নার্ড করবিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ৩৩৫ জন নাগরিক মৃত্যুবরণ করেছেন।

এর আগে একই দিনে দক্ষিণ আফ্রিকাকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হল লকডাউন করা। আর এটা করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এটি কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিশেষ ফোর্স নিয়োজিত করা হবে।

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে ৪০২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ লাখ মানুষ। বাংলাদেশেও এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত