আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ফের বৈঠকে সার্ক সদস্যেরা

ফের বৈঠকে সার্ক সদস্যেরা

ছবি : সংগৃহীত

চলতি মাসের প্রথম সপ্তাহে সার্ক গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির বণিজ্যকর্তারা ভিডিয়ো বৈঠকে বসবেন। করোনা-মোকাবিলায় পারস্পরিক সমন্বয় তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে শীর্ষ নেতাদের ভিডিয়ো বৈঠক করে যৌথ তহবিল গঠন করেছিলেন। তার দশ দিন পরে আলোচনায় বসেন সার্কভুক্ত দেশের স্বাস্থ্য আধিকারিকরা। তার পরে এই বাণিজ্য বৈঠকের ডাক।

সার্কের দেশগুলির মধ্যে যাতায়াত ও আন্তঃবাণিজ্য সাময়িক ভাবে থমকে যাওয়ার ফলে বাণিজ্যিক ক্ষেত্রে কী প্রভাব পড়ছে তার পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে বৈঠকে। দেশগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে তথ্য ও গবেষণা ভাগ করে নেওয়ার জন্য একটি সাধারণ মঞ্চ তৈরি নিয়েও আলোচনা হবে।             

এ দিন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফোনালাপ হয় মোদীর। ম্যার্কেলকে যোগব্যায়ামের মাহাত্ম্য বর্ণনা করেন প্রধানমন্ত্রী। চ্যান্সেলারও জানান,  গৃহবন্দি অবস্থায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই ধরনের ব্যায়ামের প্রয়োজন রয়েছে। এ দিনই ব্রিটেনের যুবরাজ চার্লসের সঙ্গে কথা হয় মোদীর। চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। করোনা-মোকাবিলায় ব্রিটেনের ভারতীয়রা যে ভাবে কাজ করছেন, তার প্রশংসা করেন চার্লস।        

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত