আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইরানে আরও শতাধিক মৃত্যু, মোট ৩২৯৪

ইরানে আরও শতাধিক মৃত্যু, মোট ৩২৯৪

প্রতীকী ছবি

ইরানের মৃত্যুর মিছিলে প্রতিদিনই শত শত মানুষের নাম উঠছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশটিতে নতুন করে ১৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার এ তথ্য দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরি জানিয়েছেন, একদিনে আরও শতাধিক প্রাণহানির পর দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৯৪।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তিনি বলেন, নতুন আক্রান্ত নিয়ে দেশে এখন পর্যন্ত ৫৩ হাজার ১৮৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজারের বেশে রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারা পর্যবেক্ষণে রয়েছেন।

ইরান শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য জানিয়েছেন, আক্রান্ত ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ১৭ হাজার ৯৩৫ জন চিকিৎসার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

ইরানের স্পিকার আলি লারজানির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে গতকাল। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ আরও অনেক হাই প্রোফাইল নেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে বিশিষ্ট ১৩ জন রাজনীতিবিদের মৃত্যু ছাড়াও ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মৃতের তালিকায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা এবং ধর্মীয় পরিষদের এক সদস্য ইতোমধ্যে প্রাণও হারিয়েছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত