আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতের রাষ্ট্রপতি ভবনে ফের করোনার হানা

ভারতের রাষ্ট্রপতি ভবনে ফের করোনার হানা

ভারতের রাষ্ট্রপতির ভবনে হানা দিয়েছে করোনা। এক কর্মচারীর পর এবার রাষ্ট্রপতির কার্যালয়ের পাশের ভবনে দায়িত্বে থাকা সহকারী কমিশনার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনা পজেটিভ হওয়ায় তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই কর্মকর্তা যেখানে থাকতেন তার আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে।

রোববার প্রেসিডেন্টের বাসভবনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর রাষ্ট্রপতি ভবনের বেশ কিছু কর্মী ও পুলিশ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, পূর্ব দিল্লির কারকারদুমার আবাসিক এলাকায় সরকারি কোয়ার্টারে থাকতেন ওই সহকারী পুলিশ কমিশনার। এই পুলিশ কর্মকর্তার সংস্পর্শে আসা আরও ছয়জনকে শনাক্ত করে নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে তারা।

প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কার্যালয়ের পাশের ভবনে দায়িত্বে ছিলেন ওই পুলিশ কর্মকর্তা; সেখানেই তার কার্যালয়। তবে রাষ্ট্রপতি ভবনে দায়িত্বরত ছিলেন না তিনি।

গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়ের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। ফলে সেসময় ১১৫টি বাড়ির সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কোনো সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত