আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে তদন্ত করবে জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে তদন্ত করবে জাতিসংঘ


যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আফ্রিকান বংশোদ্ভূতদের ওপর ‘পদ্ধতিগত বর্ণবাদের’ ঘটনার তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের প্রধান কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের ছোঁয়া লাগে ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়ায়।

এর আগে বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে আফ্রিকান দেশগুলোর আহ্বান করা এক আলোচনায় জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড বিভিন্ন সময় মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এরপরই মানবাধিকার কাউন্সিল এই ঘোষণা দিল।

রয়টার্স জানিয়েছে, আফ্রিকান দেশগুলোর আনা প্রস্তাবে ৪৭ সদস্য দেশের এই ফোরাম সর্ববসম্মতভাবে অনুমোদন দেয়। এর ফলে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এক বছরের মধ্যে বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার সমর্থন পেলেন।

প্রসঙ্গত, দুই বছর আগে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব ওঠার পর সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত