আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতের সাথে উত্তেজনার মধ্যেই সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন

ভারতের সাথে  উত্তেজনার মধ্যেই সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন

ছবিঃ এলএ বাংলা টাইমস


লাদাখের গালওয়ান সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষের পর ভাবা হচ্ছিল পরিস্থিতি শান্ত হবে। তবে উল্টো ডোকলাম সীমান্তে উত্তেজনা বজায় আছে। সেখানে সেনা সংখ্যা বাড়িয়ে চলছে চীন। ভারতও   চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সামরিক শক্তি বাড়াচ্ছে।


ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে, চীনের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে যুদ্ধবিমান পাঠাচ্ছে ভারত। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে বঙ্গোপসাগর এলাকার রণতরীগুলোকেও। লাদাখ সীমান্তে রয়েছে অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার।

চীনের পিপলস লিবারেশন আর্মিও (পিএলএ) ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ভারত সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছে। প্যানগং লেকের উত্তর তীর বরাবর ঘাঁটি বসানো হয়েছে। তিব্বতে কাশগড় বিমানঘাঁটিতে অত্যাধুনিক জে-১১ ও জে৮ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উভয় দেশের যুদ্ধাবস্থায় ডোকলাম সীমান্তও উত্তেজনা বাড়ছে। আনন্দবাজারের খবরে বলা হয় ডোকলামে  চীনা লাল ফৌজ এসে টহল দিয়েছে ও ছবি তুলেছে। সেখানে তারা ৩০ মিনিটের মতো অবস্থান করেছিল।

এর আগে, ২০১৭ সালে বিতর্কিত ডোকলামে চীনের সেনাবাহিনীর সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এতে দু দেশের সম্পর্কের অবনতি হয়। সেনারা হাতাহাতিতেও জড়ায়। পরবর্তীতে এই বিবাদের মীমাংসা হয়। সীমান্ত নিয়ে দুদেশের সংঘর্ষ বেশ পুরনো হলেও এবারই ৪৫ বছরের মধ্যে সংঘর্ষে প্রাণহানি হলো। 



এলএ/বাংলা টাইমম/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত