আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত অর্ধলাখ

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত অর্ধলাখ

বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি নাকানি-চুবানি খাওয়াচ্ছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে দেশটি শীর্ষে তো রয়েছেই, এখন সর্বোচ্চ আক্রান্তও হচ্ছে এই দেশটিতে। প্রতিদিনই নতুন করে ৪০ হাজারের ঘরে আক্রান্ত হচ্ছে করোনায়। তবে এবার একদিনেই আক্রান্ত অর্ধলাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৫৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজারের বেশি। মোট সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৩৭ হাজার ৪৬৬ জন।

যুক্তরাষ্ট্রের বিষয়ে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৮ জন মারা। অর্থাৎ দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মৃতের হার কমেছে। এ পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যে-৯ হাজার ৫৪ জন। এছাড়া ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও আরিজোনা অঙ্গরাজ্যে যথাক্রমে ৬৮৯১, ৬৩৩৬ ও ৩৩৫২ জন আক্রান্ত হয়েছেন। তবে একসময় আক্রান্তে প্রথমদিকে থাকা নিউইয়র্কে নতুন আক্রান্ত কমেছে-মাত্র ৫৮৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের পরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে-২২ হাজার ৫১০ জন। এছাড়া ব্রাজিল, রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় যথাক্রমে ২১ হাজার ৪৮৬, ৬ হাজার ৬১১, ২ হাজার ৯৪৫, ৩ হাজার ২৫, ৪ হাজার ৬৮৩ ও ৮ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত