আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

৯ কোটি করোনা ভ্যাকসিন ডোজ প্রাপ্তি নিশ্চিত করল যুক্তরাজ্য

৯ কোটি করোনা ভ্যাকসিন ডোজ প্রাপ্তি নিশ্চিত করল যুক্তরাজ্য

প্রতীকী ছবি


কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ৯ কোটি ডোজের আগাম প্রাপ্তি নিশ্চিত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।



বায়োএনটেক ও ফাইজারের সঙ্গে ৩ কোটি ডোজের চুক্তি হয়েছে। উভয় কোম্পানি এই প্রথম করোনাভ্যাকসিন সরবরাহ নিয়ে কোনও দেশের সরকারের সঙ্গে চুক্তি করলো। এই ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে রয়েছে।



দ্বিতীয় চুক্তি হয়েছে ভালনেভা নামের কোম্পানির সঙ্গে। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য ৬ কোটি ভ্যাকসিন ডোজ পাবে। এতে সুযোগ রাখা হয়েছে ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ প্রমাণিত হলে আরও ৪ কোটি ডোজ কিনতে পারবে যুক্তরাজ্য।



স্কটল্যান্ডের লিভিস্টোনে ভালনেভার কারখানা রয়েছে। ধারণা করা হচ্ছে, সরকার ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের খরচ বহন করছে। যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের জন্য আরও ১০ কোটি ডোজ ১০ কোটি ডোজ উৎপাদনের জন্য স্কটল্যান্ডে কারখানা সম্প্রসারণে তহবিল প্রদানের বিষয়ে নিয়ে আলোচনা চলছে।



তৃতীয় চুক্তি হয়েছে আস্ট্রাজেনেকার সঙ্গে। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য অ্যান্টিবডি নিষ্ক্রিয় করার ১০ লাখ ডোজ ওষুধ পাবে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না তাদের জন্য এই চিকিৎসা কাজে লাগবে। খবরে বলা হয়েছে, এই তিন চুক্তির অর্থ হলো, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড অগ্রাধিকারভিত্তিতে যেসব গোষ্ঠীর ভ্যাকসিন প্রয়োজন তাদের জন্য পর্যাপ্ত ডোজ প্রাপ্তি নিশ্চিত হয়েছে। দেশটির স্বাস্থ্যকর্মী, সেবাকর্মী ও করোনার সংক্রমণে মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষদের সবার আগে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।



এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত