আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদি আরবের বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

সৌদি আরবের বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

এলএ বাংলা টাইমস


সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) সোমবার ভোর রাতে জানিয়েছে, মেডিক্যাল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এসপিএ। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান। 

এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি। বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত