আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণে জমি বরাদ্দ

ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণে জমি বরাদ্দ

এলএ বাংলা টাইমস


দীর্ঘদিনের চেষ্টার পর ফ্রান্সে বাস্তবে রূপ পেতে যাচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার। রাজধানী প্যারিস থেকে প্রায় ৭শ' কিলোমিটার দূরের শহর তুলুজে শহীদ মিনার নির্মাণের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে স্থানীয় পৌরসভা। আর এতেই নড়েচড়ে বসেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব ফকরুল আকম সেলিম জানান, দীর্ঘ প্রায় ১০ বছর চেষ্টার পর মেরি থেকে আমরা জায়গা বরাদ্দ পেতে সক্ষম হলাম।

তার তথ্যমতে, পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করতে প্রাথমিকভাবে ৪০ হাজার ইউরো (প্রায় ৪০ লাখ টাকা) বাজেট নির্ধারণ করা হয়েছে। এই পুরো অর্থই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা জোগান দেবেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে নির্মাণ কাজ শেষ হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শহীদ মিনারের জন্য মেরি (পৌরসভা) থেকে জমি বরাদ্দ দেয়া হয়েছে ১২ মিটার। মূল শহীদ মিনারের নকশায় রয়েছে প্রস্থ ৬ মিটার ও উচ্চতা ৩ মিটার।

উল্লেখ্য, ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য এর আগে আরও বহুবার চেষ্টা করা হয়। ২০১৩ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ফ্রান্সে এসে একটি শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কোনোটিই পূর্ণাঙ্গ রূপ পায়নি। এদিকে রাজধানী প্যারিসেও স্থায়ী শহীদ মিনার নির্মাণের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ফ্রাঙ্কো বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ইবনে হোসাইন। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত