আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ফ্রান্স ও জার্মানিতে ফের বাড়ছে করোনার সংক্রমণ

ফ্রান্স ও জার্মানিতে ফের বাড়ছে করোনার সংক্রমণ

ফ্রান্স ও জার্মানিতে ফের বাড়ছে করোনার সংক্রমণ। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। শনিবার ফ্রান্সে দ্বিতীয় দিনের মতো দৈনন্দিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত মে মাসে লকডাউন প্রত্যাহারের পর দেশটিতে সংক্রমণের এটিই সর্বোচ্চ হার।

ইউরোপের যে দেশগুলোতে করোনায় মৃত্যু সর্বাধিক তার মধ্যে ফ্রান্সে অন্যতম। দেশটিতে দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ হাজারে বেশি ভাইরাস আক্রান্ত।

শুক্রবার প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স ১৬টি করোনা ঝুঁকির দেশ থেকে আসা যাত্রীদের ‘অন স্পট’ করোনা টেস্টের ঘোষণা দিয়েছেন। অর্থনীতির সুরক্ষার জন্য তিনি পুরোপুরি লকডাউনে ফিরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

এদিকে, জার্মানিতেও করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।  শুক্রবার দেশটিতে নতুন করে ৮১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মধ্য মে মাসের পর থেকে দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। শনিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৮১ জন।

স্বাস্থ্যমন্ত্রী জিনস স্পান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্কের মতো উচ্চঝুঁকির দেশগুলো থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক করোনা টেস্টের নির্দেশনা দিতে যাচ্ছে সরকার।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত