আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের প্রতি বাংলাদেশের ঝোঁক থামাতে রাশেদকে ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

চীনের প্রতি বাংলাদেশের ঝোঁক থামাতে রাশেদকে ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

এক পরিবর্তিত বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীর আশ্রয় সংক্রান্ত মামলা সম্প্রতি সচল করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ২০০৬ সালে তার আশ্রয়ের আবেদন মঞ্জুর করা হয়। রাশেদ চৌধুরীর আইনজীবীর বরাত দিয়ে সম্প্রতি মার্কিন সাময়িকী পলিটিকোর এক খবরে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ ঐ সিদ্ধান্ত বদলে রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে।

সম্প্রতি প্রকাশ করা টাইমস অব ইন্ডিয়ার ঐ খবরে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে জোরালোভাবে আহ্বান জানিয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই বিষয়টি বরাবরই উত্থাপন করে আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অগ্রগতি হয়েছ। এ ক্ষেত্রে ভারতও ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র এখন ঢাকাকে চীনের বলয় থেকে দূরে রাখতে চায়। এক্ষেত্রে সম্ভবত ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। শেষ পর্যন্ত হয়তো যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। আর বাংলাদেশের ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়ের সমাপ্তি হতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত